এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে ভবনের ছাদে লাকড়ি (জ্বালানি কাঠ) শুকাতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে মাহফুজুল ইসলাম (৬৮) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার হরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে ছাদ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আহত মাহফুজুল ইসলাম শ্রীনগর উপজেলার সিংপাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকালে হরপাড়া এলাকার বাসিন্দা লিটন শেখের তিনতলা ভবনের ছাদে লাকড়ি শুকাতে যান মাহফুজুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত ছাদের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সঙ্গে তাঁর শরীরের স্পর্শ লাগে। এতে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় ছাদেই পড়ে থাকেন।
তিনি আরও জানান, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত বৃদ্ধকে ছাদ থেকে নিরাপদে নামিয়ে আনে। এরপর তাৎক্ষণিকভাবে তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য হস্তান্তর করা হয়।
এদিকে, বৈদ্যুতিক সঞ্চালন লাইনের কাছাকাছি থাকা ভবনের ছাদে ওঠার ক্ষেত্রে এবং দৈনন্দিন কাজকর্ম করার সময় স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নওগাঁ | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৬ আগস্ট, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।