এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
অস্ট্রেলিয়ার মাটিতে পূর্ণশক্তির অজিদের ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইনের মারারা স্টেডিয়ামে লাল-সবুজের প্রতিনিধিদের এই অবিস্মরণীয় টেস্ট জয় ছুঁয়ে গেছে টাইগারদের সাবেক সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকেও। নিজেদের আঙিনায় অস্ট্রেলিয়াকে এভাবে পরাজিত করাকে নিজের দেখা টেস্ট ইতিহাসের ‘সবচেয়ে বড় জয়’ বলে অভিহিত করেছেন তিনি।
ঐতিহাসিক এই ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে উচ্ছ্বাস প্রকাশ করে মাশরাফী লেখেন, “টেস্ট ক্রিকেট, তুমি সুন্দর। আর বাংলাদেশ জিতলে তো আরও সুন্দর!”
জয়ের মূল কারিগরদের প্রশংসা করে সাবেক অধিনায়ক আরও লেখেন, “কার কথা বলব—হাসান, তামিম, মিরাজ, শান্ত, অবিশ্বাস্য! গোটা দলকে অভিনন্দন।”
ম্যাচজুড়েই স্বাগতিকদের ওপর আধিপত্য বজায় রেখেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেওয়ার পথে একাই ৬ উইকেট নেন পেসার হাসান মাহমুদ; পুরো ম্যাচে তার শিকার মোট ৯ উইকেট। ব্যাট হাতে ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক তুলে নিয়ে আলো ছড়ান তানজিদ হাসান তামিম। এছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলেন ৮৪ রানের দায়িত্বশীল ইনিংস। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে মেহেদী হাসান মিরাজ প্রথম ইনিংসে ৬৫ রান করার পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে একাই নেন ৫ উইকেট।
প্রতিপক্ষের মাঠে প্রতিটি সেশনে দলের এমন নিয়ন্ত্রণ দেখে মুগ্ধ মাশরাফী বলেন, “পুরো শক্তির ‘মাইটি’ অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে হারানো, আমার দেখা টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়। এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিটি সেশনে বাংলাদেশের আধিপত্য এবং শেষ পর্যন্ত জয় দেখতে পেরে নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে হচ্ছে।”
ডারউইনে প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। ফলে এই সিরিজে অন্তত টাইগারদের সিরিজ হারের কোনো ঝুঁকি আর নেই। সেই সমীকরণ মনে করিয়ে দিয়ে মাশরাফী লেখেন, “বাংলাদেশ সিরিজ হারছে না, এটা নিশ্চিত। জয়ী হবে কি না, সময়ই বলে দেবে।”
দেশের এমন গৌরবময় মুহূর্তে ফেসবুক পোস্টের ইতি টানতে গিয়ে মাশরাফী গভীর ভালোবাসায় লেখেন, “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।”
আগস্ট ১২, ২০২৬
অক্টোবর ৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মধ্যপ্রাচ্য | ১২ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১২ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১২ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১২ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।