এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বলিউড অভিনেতা গোবিন্দা ও তার স্ত্রী সুনীতা আহুজার মধ্যকার টানাপোড়েন এবার প্রকাশ্যে রূপ নিল। নবাগতা অভিনেত্রী ও নিজের সহশিল্পী কোমলকে নিয়ে স্ত্রী সুনীতার বিদ্রূপাত্মক ও কুরুচিপূর্ণ মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন গোবিন্দা। স্ত্রীর এমন আচরণকে ‘নিম্নরুচির পরিচয়’ আখ্যা দিয়ে তাকে প্রকাশ্যে সীমা বজায় রাখার কড়া সতর্কবার্তা দিয়েছেন এই অভিনেতা।
যেভাবে বিতর্কের সূত্রপাত
সম্প্রতি বিমানবন্দরে নবাগতা অভিনেত্রী কোমলের সঙ্গে ক্যামেরাবন্দি হন গোবিন্দা। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এবং বলিপাড়ায় তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানান সুনীতা।
সংবাদমাধ্যমের সামনে স্বামীকে কটাক্ষ করে তিনি বলেন, গোবিন্দার ‘মতিভ্রম’ হয়েছে। এখানেই না থেমে কোমলকে উদ্দেশ্য করে সুনীতা বিদ্রূপের সুরে বলেন, “গোবিন্দার মতো একজন ধনী ‘সুগার ড্যাডি’ পেয়েছ, অন্তত ভালো পোশাক তো পরা উচিত!”
গোবিন্দার পাল্টা জবাব ও সতর্কবার্তা
স্বামীর ব্যক্তিজীবন নিয়ে সুনীতা এর আগেও নানা বিতর্কিত মন্তব্য করলেও এতদিন নীরব ছিলেন গোবিন্দা। তবে এবার সহশিল্পীকে জড়িয়ে প্রকাশ্যে ব্যক্তিগত আক্রমণ করায় মেজাজ হারিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় গোবিন্দা স্পষ্ট জানান, একজন তরুণী অভিনেত্রীর মর্যাদা ক্ষুণ্ণ করা এবং তাকে নিয়ে এমন অশালীন মন্তব্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ভিডিওতে সুনীতাকে সতর্ক করে গোবিন্দা বলেন,
“ইন্ডাস্ট্রির বড় অভিনেতারা সবসময়ই নতুনদের সঙ্গে কাজ করেন। আপনার এমন মনগড়া ও কুরুচিপূর্ণ মন্তব্যে আমার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ঈশ্বরের কৃপায় আপনি অনেক নাম, যশ ও খ্যাতি পেয়েছেন; তার মানে এই নয় যে যার এখনো নাম-যশ হয়নি, তাকে জনসমক্ষে অপমান করবেন। কারও ব্যক্তিগত সম্মানহানি না করে নিজের সীমা লঙ্ঘন না করাই শ্রেয়।”
ভিডিওটিতে গোবিন্দার বিরক্তি ও ক্ষোভ ছিল স্পষ্ট। প্রকাশ্যে স্ত্রীর এমন মন্তব্যের বিরুদ্ধে অভিনেতার এই কড়া অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জুন ১৮, ২০২৬
মে ২৩, ২০২৬
আগস্ট ১৬, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বিনোদন | ১৬ আগস্ট, ২০২৬
বলিউড | ১৬ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৬ আগস্ট, ২০২৬
জাতীয় | ১৬ আগস্ট, ২০২৬
খুলনা | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।