এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর সবসময়ই তাঁর ফ্যাশন ও স্টাইল দিয়ে ভক্তদের নজর কাড়েন। সম্প্রতি বাবা বনি কাপুরের বড় মেয়ে অংশুলা কাপুরের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আবারও আলোচনায় এসেছেন এই তারকা। তবে এবার তাঁর পোশাকের চেয়েও বেশি আলোচনা হচ্ছে হাতের একটি ঘড়ি নিয়ে, যার বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।
অংশুলার মেহেদি অনুষ্ঠানে জাহ্নবী একটি আকর্ষণীয় হালকা গোলাপি রঙের গাউন পরেছিলেন। তবে সবার চোখ আটকে যায় তাঁর হাতের চমৎকার ঘড়িটিতে। সুইজারল্যান্ডের বিখ্যাত বিলাসবহুল ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘পাটেক ফিলিপ’-এর এই ঘড়িটি রোজ গোল্ড ও হিরে দিয়ে খচিত এবং এর ডায়ালটি তৈরি হয়েছে মুক্তা দিয়ে। ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র সূত্র অনুযায়ী, এই ঐতিহ্যবাহী ঘড়িটির আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।
দামি এই ঘড়ির পাশাপাশি অনুষ্ঠানে জাহ্নবীর সাজসজ্জা ছিল বেশ ছিমছাম ও মার্জিত। হালকা মেকআপের সঙ্গে কানে তিনি পরেছিলেন সবুজ পাথরের ঝুমকো। বিয়ের আনন্দঘন এই আয়োজনে ভাই অর্জুন কাপুরের সঙ্গে খুনসুটিতে মাতেন জাহ্নবী। এমনকি বিয়ের মূল আনুষ্ঠানিকতার সময় কনে অংশুলার একপাশে জাহ্নবী এবং অন্যপাশে বোন খুশি কাপুর দাঁড়িয়ে ছিলেন। পুরো কাপুর পরিবার মিলে দারুণ এক উৎসবমুখর সময় পার করেছেন।
পেশাগত জীবনের ক্ষেত্রে, সম্প্রতি মুক্তি পাওয়া ‘পেড্ডি’ সিনেমায় জাহ্নবীর অভিনয় নিয়ে কিছুটা সমালোচনা হলেও তিনি এখন ব্যস্ত তাঁর নতুন প্রজেক্ট নিয়ে। আগামী বছরের মে মাসে মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘লাগ যা গলে’। এই সিনেমায় জনপ্রিয় তারকা টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন জাহ্নবী কাপুর।
সেপ্টেম্বর ২৬, ২০২৬
জুলাই ১, ২০২৬
জুলাই ৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।