এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘আওয়ারাপন টু’ সিনেমার দুর্দান্ত সাফল্য নিয়ে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলিউড তারকা ইমরান হাশমি। মুক্তির পরই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি। তবে এই আনন্দের মাঝেই ভক্তদের জন্য এলো এক দুঃসংবাদ। সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়েছেন এই জনপ্রিয় অভিনেতা।
জানা গেছে, কাজের সূত্রে বেশ কিছুদিন ধরেই টানা বিভিন্ন স্থানে ভ্রমণ ও শুটিং করছিলেন ইমরান। সম্প্রতি শুটিং শেষ করে বাড়ি ফেরার পরই তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করতে শুরু করেন। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের শরণাপন্ন হন এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার পর জানা যায়, তিনি সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বর্তমানে চিকিৎসকের কঠোর পর্যবেক্ষণে রয়েছেন ইমরান হাশমি। তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার এবং প্রয়োজনীয় সকল স্বাস্থ্যবিধি ও সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রিয় তারকার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
উল্লেখ্য, ২০০৭ সালের ব্লকবাস্টার ‘আওয়ারাপন’ সিনেমার সিক্যুয়েল ‘আওয়ারাপন টু’ দিয়ে পর্দায় ফিরেছেন ইমরান। নিতিন কক্কর পরিচালিত সিনেমাটিতে ‘শিভম পণ্ডিত’ চরিত্রে তাঁর অভিনয় দর্শক ও সমালোচক মহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে। মুক্তির পর এরই মধ্যে বক্স অফিসে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে ছবিটি। ক্যারিয়ারের এমন দারুণ সাফল্যের মুহূর্তেই ভাইরাসে আক্রান্ত হয়ে ঘরবন্দি হতে হলো অভিনেতাকে।
জুলাই ৩, ২০২৬
আগস্ট ২, ২০২৬
সেপ্টেম্বর ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।