এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পর্দায় বাস্তবসম্মত চরিত্র ফুটিয়ে তুলতে নিজেকে ভাঙাগড়ার খেলায় বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের জুড়ি মেলা ভার। কখনো প্রতিভাবান ছাত্র, কখনো দক্ষ পুলিশ অফিসার, আবার কখনো হার না মানা কুস্তিগির—নানা রূপেই তিনি মুগ্ধ করেছেন দর্শকদের। তবে এবার সব রূপকে ছাপিয়ে সম্পূর্ণ নতুন এক চমক নিয়ে বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন এই অভিনেতা। প্রথমবারের মতো তাকে দেখা যেতে পারে ‘সুপারহিরো’ চরিত্রে।
বলিউড সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খ্যাতিমান প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং প্রশংসিত পরিচালক আর বাল্কির একটি বিগ বাজেট সিনেমার জন্য কেন্দ্রীয় সুপারহিরো চরিত্রে আমির খানকে ভাবা হচ্ছে। প্রজেক্টটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং বর্তমানে এর চিত্রনাট্য রচনার কাজ চলছে।
জানা যায়, নির্মাতারা ইতোমধ্যে আমির খানের কাছে এই মেগা প্রজেক্টটির প্রস্তাব পাঠিয়েছেন এবং আমিরও চরিত্রটি নিয়ে গভীর আগ্রহ দেখিয়েছেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি স্বাক্ষরিত না হওয়ায় বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি সংশ্লিষ্ট কেউই।
বিশাল ক্যানভাস ও বড় বাজেটের এই চলচ্চিত্রের জন্য আগামী কয়েক মাস ধরে চলবে নিবিড় প্রস্তুতি পর্ব। কেবল শক্তিশালী চিত্রনাট্যই নয়; চরিত্রের লুক, উন্নত ভিএফএক্স ও সেট ডিজাইনের মতো বিষয়গুলো নিয়েও নির্মাতারা সুদূরপ্রসারী পরিকল্পনা সাজাচ্ছেন।
সিনেমার গল্প বাছাইয়ে আমির খান বরাবরই দারুণ খুঁতখুঁতে। চিত্রনাট্য ও চরিত্র নিখুঁত না হওয়া পর্যন্ত তিনি ক্যামেরার সামনে দাঁড়ান না। জানা গেছে, সিনেমাটিকে অনন্য রূপ দিতে নির্মাতাদের সঙ্গে আমির নিজেই চিত্রনাট্যের বিভিন্ন দিক নিয়ে ধারাবাহিক আলোচনা চালাচ্ছেন।
‘সিতারে জমিন পার’ সিনেমার পর আমিরের পরবর্তী কাজ নিয়ে অনুরাগীদের মাঝে বাড়তি কৌতূহল বিরাজ করছে। তার ঝুলিতে আরও কয়েকটি প্রজেক্টের গুঞ্জন থাকলেও, আর বাল্কির এই সুপারহিরো সিনেমার খবর প্রকাশ পেতেই সিনেপ্রেমীদের মাঝে নতুন উন্মাদনা তৈরি হয়েছে।
জুলাই ২৭, ২০২৬
আগস্ট ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
আইন আদালত | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।