এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বলিউড সুপারস্টার আমির খানের সঙ্গে ‘আতঙ্ক হি আতঙ্ক’ সিনেমার একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের তিন দশক পর সেই শুটিংয়ের স্মৃতি শেয়ার করলেন অভিনেত্রী পূজা বেদি। যদিও দৃশ্যটি শেষ পর্যন্ত সিনেমায় রাখা হয়নি, তবে সেদিনের শুটিংয়ের আগে আমিরের একটি সাধারণ আচরণ কীভাবে তাঁর অস্বস্তি ও ভয় দূর করে দিয়েছিল—সম্প্রতি এক সাক্ষাৎকারে তা খোলাখুলি জানিয়েছেন এই অভিনেত্রী।
ভিকি লালওয়ানির পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে পূজা বেদি জানান, সিনেমায় গল্প অনুযায়ী এক খলনায়কের হাত থেকে বৃষ্টির মধ্যে লড়াই করে পূজাকে উদ্ধার করেন আমির। এরপর তাঁকে কোলে তুলে নিরাপদ স্থানে নিয়ে যান এবং তাঁদের একটি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং হওয়ার কথা ছিল। সে সময়ে মুম্বাইয়ের মাড আইল্যান্ডের একটি বাংলোয় এই দৃশ্যটির শুটিং চলছিল।
তৎকালীন শুটিংয়ের পরিবেশ স্মরণ করে পূজা বলেন, তখনকার দিনে বর্তমানের মতো মেকআপ বা ভ্যানিটি ভ্যানের ব্যবস্থা ছিল না। শুটিংয়ের আগে তাঁকে এবং আমিরকে বাংলোর একটি বেডরুমে একসঙ্গে বসতে দেওয়া হয়।
ক্যারিয়ারের শুরুতে এমন পরিস্থিতিতে তরুণ পূজা বেশ নার্ভাস ও অস্বস্তিতে পড়ে যান। তিনি বলেন, “ঘরে একটিমাত্র বিছানা ছিল এবং ঘরের দরজাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। আমির চুপচাপ বসে ছিল, আমিও চুপ ছিলাম। বলিউডের নানা গুঞ্জন ও কথা মনে পড়ে আমি বিভ্রান্ত ও কিছুটা ভীত হয়ে পড়েছিলাম—কী ঘটতে চলেছে তা নিয়ে।”
তবে সেই থমথমে ও অস্বস্তিকর পরিবেশ মুহূর্তেই স্বাভাবিক করে দেন আমির খান। পূজা জানান, হঠাৎ তাঁর দিকে তাকিয়ে আমির জিজ্ঞেস করেন, *‘দাবা খেলবে?’* আমির ও পূজা আগে থেকেই ভালো দাবা খেলতেন। আমিরের মুখে এই প্রস্তাব শুনে পূজা সানন্দে রাজি হন। তৎক্ষণাৎ পরিচারককে দিয়ে দাবার বোর্ড আনিয়ে দুজনে খেলায় মেতে ওঠেন।
পূজা বেদির ভাষায়, আমিরের এই দারুণ উদ্যোগের পর তিনি যেন এক ‘বিরাট স্বস্তির নিঃশ্বাস’ ফেলেছিলেন এবং তাঁর মনের সব দ্বিধাদ্বন্দ্ব কেটে গিয়েছিল।
উল্লেখ্য, ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘আতঙ্ক হি আতঙ্ক’ চলচ্চিত্রে আমির খান ও পূজা বেদি ছাড়াও অভিনয় করেছিলেন মেগাস্টার রজনীকান্ত এবং জুহি চাওলা। এর আগে ১৯৯২ সালে ‘জো জিতা ওহি সিকান্দার’ সিনেমায় আমির ও পূজা একসঙ্গে কাজ করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন।
আগস্ট ২৩, ২০২৬
আগস্ট ২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।