নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২১ নভেম্বর, ২০২৬ ৭:২৮ পিএম
শেয়ার করুন:
নিহত নির্মাণ শ্রমিক পলাশের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

ফরিদপুরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দুর্ঘটনায় নিহত শ্রমিক মো. পলাশের পরিবারের পাশে দাঁড়িয়েছে ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন। সংগঠনটির উদ্যোগ ও সহযোগিতায় নিহতের পরিবারকে ২ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

জানা গেছে, নিহত মো. পলাশ ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের ধুলদী গ্রামের বাসিন্দা এবং ফরিদপুর জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের একজন সদস্য ছিলেন। নির্মাণকাজের সাইট থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। 

পলাশের মৃত্যুতে পরিবারটির আর্থিক সংকটের কথা বিবেচনায় নিয়ে সংগঠনের পক্ষ থেকে ২ লাখ টাকার এই অনুদান দেওয়া হয়। 

সহকর্মীর পরিবারের দুর্দিনে পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে শ্রমিকদের পারস্পরিক সহযোগিতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।