এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসনে শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার চর নটাখোলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. মাকসুদুর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো. কুদ্দুস আলী, আমিনুল হক বাচ্চু ও মোস্তফা কবির এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাবেশে অংশ নেন।
সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং মাদক ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, “শিক্ষার্থীদের একটি সুন্দর ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পরিবারের ভূমিকা অপরিসীম। সন্তান কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে মেলামেশা করছে এবং পড়াশোনায় কতটা মনোযোগী—এসব বিষয়ে অভিভাবকদের সার্বক্ষণিক নজরদারি রাখতে হবে।” একই সঙ্গে মাদক ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত প্রয়াসের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
মে ১৩, ২০২৫
জানু ৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৩ সেপ্টেম্বর, ২০২৬
রাজবাড়ী | ৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।