এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম শেখ এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কদমতলা বাজারে ইউনিয়ন বিএনপি, এর অঙ্গ-সহযোগী সংগঠন এবং স্থানীয় সর্বস্তরের জনসাধারণের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কদমতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখের সভাপতিত্বে মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন।
মানববন্ধনে বিএনপি নেতা ও ইউপি সদস্য মো. রিয়াজ হোসেন উজ্জ্বল বলেন, “আবদুস ছালাম শেখ একজন ত্যাগী নেতা ও সাবেক সফল ইউপি চেয়ারম্যান। আর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ অত্যন্ত ভালো ছেলে এবং রাজপথের একনিষ্ঠ কর্মী। রাজনৈতিক প্রতিহিংসা ও গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই তাদের বিরুদ্ধে এই বানোয়াট মামলা দেওয়া হয়েছে। অনতিবিলম্বে এ সাজানো মামলা প্রত্যাহার ও নেতাদের নিঃশর্ত মুক্তি না দিলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
বিএনপি নেতা মো. ফারুক শেখ অভিযোগ করে বলেন, “আমরা দীর্ঘ লড়াই-সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে আজকের অবস্থানে পৌঁছেছি। কিন্তু একটি কুচক্রী মহলের অপতৎপরতার কারণে আজ আমাদের ত্যাগী নেতাদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। আমাদের নেতা তারেক রহমানকে রাজনৈতিকভাবে হেয় করতেই এই নীল নকশা তৈরি করা হয়েছে। অবিলম্বে এই ষড়যন্ত্রমূলক নাটক বন্ধ করে গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি দিতে হবে।”
সংহতি জানিয়ে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি বাসুদেব সেন বলেন, “আবদুস ছালাম শেখ সব সময় এলাকায় সব সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও সম্প্রীতি নিশ্চিত করে এসেছেন। বিপদে-আপদে তিনি দলমত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। তাঁর বিরুদ্ধে আনীত চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি—সঠিক তদন্তের মাধ্যমে অবিলম্বে তাঁকে মুক্তি দিয়ে সাধারণ মানুষের মাঝে ফিরিয়ে দেওয়া হোক।”
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালিকিন তপন, কদমতলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুকুল শেখ, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদ শেখ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস মোল্লা, কদমতলা বাজার কমিটির সভাপতি মহসিন মোল্লা এবং নারী প্রতিনিধি সুমি আক্তার প্রমুখ।
মানববন্ধনে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৩ সেপ্টেম্বর, ২০২৬
রাজবাড়ী | ৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।