বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ বছরে পদার্পণ উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বাদ মাগরিব উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা পরিহার করে দোয়া মাহফিল ও মানবিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশ পরিচালনায় সার্বিক সাফল্য কামনা করেন। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা বিএনপির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্লা, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব আব্দুল কুদ্দুস বাদশা (ভিপি বাদশা) ও সদস্য কে এম ওবায়দুল বারী দিপু খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, চরভদ্রাসন সরকারি কলেজের সাবেক ভিপি দেওয়ান ইউনুস আলী, মোস্তফা মোল্লা, মো. জাফর মন্ডল, যুবদলের সভাপতি মো. মোজাফফর হোসেন জাফর, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাশেদ আল ফারুকী, কৃষক দলের কামরুল হাসান ফিরোজ, ছাত্রদলের আহ্বায়ক শুভ সালাউদ্দিন মোল্লা এবং কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আলামিন মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে কেক ও মিষ্টি বিতরণ করা হয়।