এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে নিজেদের প্রমাণ করার বড় সুযোগ ও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশের ক্লাব ফর্টিস এফসি। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্ব পেরিয়ে তারা জায়গা করে নিয়েছে প্রতিযোগিতার মূল গ্রুপ পর্বে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ড্র অনুযায়ী, ‘সি’ গ্রুপে পড়েছে ফর্টিস এফসি।
এই গ্রুপে বাংলাদেশের প্রতিনিধি ফর্টিসের সঙ্গী হিসেবে রয়েছে ভারতের শক্তিশালী ক্লাব এফসি গোয়া, তাজিকিস্তানের রেগার-তাদাজ এবং কুয়েতের ঐতিহ্যবাহী ক্লাব কাদসিয়া এসসি। ‘সি’ গ্রুপের ম্যাচগুলোর আয়োজক হিসেবে দায়িত্ব পালন করবে কুয়েতের কাদসিয়া।
গ্রুপের চার দলের মধ্যে তুলনামূলকভাবে ফর্টিস এফসি কম অভিজ্ঞ হলেও তাদের প্রতিপক্ষ তিনটি দলই নিজ নিজ দেশের ফুটবলে অত্যন্ত পরিচিত ও প্রতিষ্ঠিত ক্লাব। বিশেষ করে ভারতের এফসি গোয়া এবং তাজিকিস্তানের রেগার-তাদাজ শীর্ষ পর্যায়ের দল হিসেবে পরিচিত, আর কাদসিয়া এসসির রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য।
তবে মূল পর্বে ওঠার লড়াইয়ে ফর্টিস এফসি নিজেদের শক্তিমত্তার ছাপ রেখেছে। প্রিলিমিনারি পর্বে তারা কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব নিশ্চিত করে। তবে বাংলাদেশের অন্য প্রতিনিধি বাংলাদেশ পুলিশ এফসি প্রাথমিক পর্বের বৈতরণী পার হতে পারেনি। সিরিয়ার ক্লাব আল ইত্তিহাদ আহলির কাছে হেরে আসর থেকে বিদায় নেয় তারা।
এদিকে এবারের চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের ফুটবলের আরেক পরিচিত মুখ, জাতীয় দলের ডিফেন্ডার তারিক কাজীকে দেখা যাবে ভিন্ন দেশের ক্লাবের জার্সিতে। ভুটানের ক্লাব পারো এফসির হয়ে খেলছেন তিনি। প্রাথমিক পর্ব পেরিয়ে তাঁর দলও গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছে।
ড্র অনুযায়ী পারো এফসি পড়েছে ‘এ’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ তুর্কমিনিস্তানের আহাল এফসি, লেবাননের আল আনসার এফসি এবং সিরিয়ার আল ইত্তিহাদ আহলি। এই গ্রুপের ম্যাচগুলো আয়োজিত হবে ভুটানে, পারো এফসির নিজস্ব মাঠে।
জুন ২১, ২০২৬
জুন ১০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।