এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ম্যানচেস্টার সিটির অধ্যায় শেষ করে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে আনুষ্ঠানিকভাবে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে এফসি বার্সেলোনা। চার বছরের চুক্তিতে কাতালান ক্লাবটিতে যোগ দিলেন বিশ্বকাপজয়ী এই স্প্যানিশ তারকা।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা-এর বরাতে জানা গেছে, ৩০ বছর বয়সী রদ্রির সঙ্গে বার্সেলোনার চুক্তি হয়েছে ২০৩০ সাল পর্যন্ত। স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন এবং দুই ক্লাবের মধ্যে দলবদলের যাবতীয় প্রক্রিয়া চূড়ান্ত করার পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়। রদ্রিকে দলে ভেড়াতে বার্সেলোনা প্রায় ৭ কোটি ৬৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৮০ কোটি টাকা) পরিশোধ করতে সম্মত হয়েছে বলে জানা গেছে, যদিও আর্থিক বিবরণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ আর এক বছর বাকি থাকতেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন রদ্রি। বার্সেলোনায় যোগ দেওয়ার মাধ্যমে তিনি জাতীয় দলের সতীর্থ লামিনে ইয়ামাল, দানি ওলমো, পাউ কুবারসি, গাভি ও পেদ্রিদের ক্লাবের জার্সিতেও সতীর্থ হিসেবে পাচ্ছেন। শুরুতে তাঁকে দলে ভেড়াতে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও আগ্রহ দেখিয়েছিল, তবে ব্যালন ডি’অর জয়ী এই মিডফিল্ডার শেষ পর্যন্ত বেছে নিয়েছেন বার্সেলোনাকেই।
বার্সেলোনায় পৌঁছে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে রদ্রি বলেন,
“এখানে আসতে পেরে দারুণ অনুভূতি হচ্ছে। বার্সেলোনার হয়ে খেলা আমার একটি স্বপ্ন ছিল। চেনা সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। এখন কাজ শুরু করার এবং মাঠে নিজের সেরাটা দেওয়ার সময়।”
জুন ১৪, ২০২৬
জুন ২৩, ২০২৬
জুলাই ১৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।