এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আটজনই বাংলাদেশি নাগরিক, যারা মূলত চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন।
বুধবার (১৯ আগস্ট) ভোর আনুমানিক ৩টার দিকে কলকাতার নিউ মার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে এ দুর্ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়লে ভেতরে অবস্থানরত অতিথিরা আটকা পড়েন।
খবর পেয়ে দ্রুত দমকল বাহিনীর চারটি ইউনিট এবং দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। হোটেলের ভেতরে ঘন ধোঁয়া জমে থাকায় সিঁড়ি দিয়ে ওপরের তলাগুলোতে পৌঁছাতে উদ্ধারকর্মীদের চরম বেগ পেতে হয়। দীর্ঘ প্রচেষ্টার পর দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বর্তমানে ভবনটি ঠান্ডা করার কাজ চলছে।
এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভেতরে আরও কেউ হতাহত হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো একটি কক্ষের এয়ার কন্ডিশনার (এসি) থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শনে যান পশ্চিমবঙ্গ সরকারের তিন মন্ত্রী—পৌর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় এবং পূর্ণিমা চক্রবর্তী।
উল্লেখ্য, কলকাতার এই মর্মান্তিক ঘটনার মাত্র দুদিন আগে গত ১৭ আগস্ট ভোরে বীরভূম জেলার তারাপীঠের ‘হোটেল বিদেষিণী’তে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ অন্তত ৮ জন নিহত হন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।