এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভারতের রাজধানী নয়াদিল্লির সিমাপুরি এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় ভবনের ধ্বংসস্তূপের নিচে বেশ কিছু মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দিল্লি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ভবনটি ধসে পড়ার খবর পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে জোর তৎপরতায় উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করে।
ঘটনাস্থলের বিভিন্ন ছবিতে দেখা গেছে, ভবন ধসের পরপরই সেখানে স্থানীয়দের ভিড় জমে যায়। উদ্ধারকর্মীদের সহায়তায় সাধারণ মানুষও খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন।
এদিকে উদ্ধারকাজ নির্বিঘ্ন রাখতে এবং জরুরি সেবার যানবাহনগুলোর চলাচল স্বাভাবিক করতে সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে দিল্লি ট্রাফিক পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক সতর্কবার্তায় পুলিশ জানায়, সিমাপুরি গোলচত্বর, ডিএলএফ ভোপুরা ও এর আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দলের দ্রুত যাতায়াত নিশ্চিত করতে ঘটনাস্থলের আশপাশে গাড়ি থামানো বা অনর্থক ভিড় না করতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত মাসে দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ভবনে সংস্কার কাজের সময় দুর্ঘটনায় সাতজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এক মাসের ব্যবধানে দিল্লিতে আবারও এই বড় ধরনের ভবন ধসের ঘটনা ঘটল।
এখন পর্যন্ত এই দুর্ঘটনায় হতাহত কিংবা ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন মানুষ আটকে রয়েছেন, তার সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। সেখানে বর্তমানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।