এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার (খাতা চ্যালেঞ্জ) সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় এ ফলাফল প্রকাশ করা হবে।
রোববার (২২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, সোমবার সকালে (পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বেলা ১১টায়) ফলাফল প্রকাশ করা হবে। তবে পরবর্তীতে সময় পুনর্নির্ধারণ করে তা বিকেল ৩টায় পেছানো হয়।
যেভাবে জানা যাবে ফলাফল:
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল পোর্টাল ([eduboardresults.gov.bd](https://eduboardresults.gov.bd/)) থেকে পুনর্নিরীক্ষার ফল দেখতে পারবেন। এ ছাড়া আবেদন করার সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের (SMS) মাধ্যমেও স্বয়ংক্রিয়ভাবে ফল জানিয়ে দেওয়া হবে।
ফল প্রকাশের পর শিক্ষার্থীদের নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট অথবা কেন্দ্রীয় সার্ভার থেকে ফল সংগ্রহের অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এবং পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজবাড়ী | ২২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ২২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।