ফরিদপুরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক প্রচারণা

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২২ নভেম্বর, ২০২৬ ২:৪১ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক প্রচারণা

মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে বিশেষ প্রচার কার্যক্রম পরিচালনা করেছে জেলা তথ্য অফিস। 

রবিবার (২২ নভেম্বর) জেলা তথ্য অফিসের উদ্যোগে ফরিদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দিনব্যাপী এই মাইকিং ও সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। 

প্রচারণাকালে মাইকিংয়ের মাধ্যমে জানানো হয়, এডিস মশার বিস্তার রোধে প্রত্যেকের নিজ নিজ বাড়ি ও আঙিনা পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে বাসাবাড়ির ছাদ, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার কিংবা কোনো পাত্রে যাতে বৃষ্টির বা অন্য কোনো পানি জমে না থাকে, সে বিষয়ে পৌরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। 

জেলা তথ্য অফিসের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কেবল প্রাতিষ্ঠানিক উদ্যোগই যথেষ্ট নয়; বরং প্রতিটি নাগরিকের সচেতনতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। তাই সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।