এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৬নং তালমা ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১ কোটি ৭১ লাখ ৪৮ হাজার ৫৯ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২৪ জুন) ইউনিয়ন পরিষদ কার্যালয় মিলনায়তনে আয়োজিত এক সাধারণ সভায় এ বাজেট উপস্থাপন করা হয়।
ঘোষিত বাজেট অনুযায়ী, আগামী অর্থবছরে ইউনিয়ন পরিষদের সম্ভাব্য মোট আয় ধরা হয়েছে ১ কোটি ৭১ লাখ ৪৮ হাজার ৫৯ টাকা। এর বিপরীতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও প্রশাসনিক খাত বাবদ মোট ব্যয় প্রস্তাব করা হয়েছে ১ কোটি ৬৯ লাখ ১৩ হাজার ৬৩২ টাকা। আয়-ব্যয় শেষে সম্ভাব্য উদ্বৃত্ত রাখা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৪২৭ টাকা।
উন্মুক্ত বাজেট সভায় ইউনিয়নের সার্বিক অবকাঠামো নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি খাতের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদারকরণ এবং জনসেবার মানোন্নয়নে বিভিন্ন সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দারা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বাজেটের বিভিন্ন খাতের ওপর তাদের গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদান করেন।
ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট প্রতিনিধিরা জানান, জনগণের সরাসরি অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। এর সফল বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে ইউনিয়ন পরিষদ জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
উন্মুক্ত এই বাজেট সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে ইউনিয়নের শান্তি, শৃঙ্খলা ও চলমান উন্নয়ন ধারা বজায় রাখতে সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
মার্চ ২৪, ২০২৫
জুন ১৭, ২০২৪
মার্চ ২৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।