এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর মহিলা কলেজে ২০২৬ সালের এইচএসসি ও বিএমটি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ জুন) সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. মান্নান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর মো. ইছহাক মিয়া এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুল কুদ্দুস মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের প্রভাষক মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তাঁরা শিক্ষার্থীদের পরীক্ষার সাফল্য কামনা করার পাশাপাশি সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। এ সময় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী পরীক্ষার্থীদের সফলতা, দেশ ও জাতির সমৃদ্ধি এবং সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতের মধ্য দিয়ে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।