এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ফরিদপুরে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে জেলা পুলিশের এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
সভায় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পূজার সার্বিক প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়।
নিরাপত্তার স্বার্থে প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনার ওপর বিশেষ তাগিদ দেওয়া হয়। এছাড়া পূজাচলাকালীন শহরের যানজট নিরসন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, মণ্ডপকেন্দ্রিক নিয়মিত পুলিশি টহল জোরদার এবং বিসর্জন ঘাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি প্রতিটি মণ্ডপে দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক ও আনসার সদস্যদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের বিষয়ে মনিটরিং বাড়ানোর কথা বলা হয়।
সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব, অপপ্রচার বা উসকানিমূলক বার্তা ছড়িয়ে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানানো হয়।
এদিকে, সম্প্রতি ফরিদপুর পুরাতন কালীবাড়ি থেকে চুরি হওয়া ঐতিহ্যবাহী কালীমূর্তি দ্রুততম সময়ে উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার করায় জেলা পুলিশের ভূয়সী প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জানান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
মুক্ত আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিধান কুমার সাহা, সিতাংশু মিত্র কিংকর, নিতাই রায়, মাওলানা ইসমাইল হক, ডা. প্রকাশ স্বরূপ রায় অপু, আশুতোষ কুমার বিশ্বাস, নিলয় রঞ্জন সরকার, শান্ত কুমার বিশ্বাস, বিপ্লব কুমার সাহা, সঞ্জয় কর, বর্ণ চক্রবর্তী, এস এম মাসুদুজ্জামান, নিলয় রায় ও নির্মল চন্দ্র দাস।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাম দত্ত, সুকেশ সাহা, টুটুল কুন্ডু, দীপ চক্রবর্তীসহ বিভিন্ন সনাতন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা প্রত্যয় ব্যক্ত করেন, পুলিশ প্রশাসন, পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক এবং সর্বস্তরের জনসাধারণের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ফরিদপুরে এবারও অত্যন্ত আনন্দঘন ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে।
সেপ্টেম্বর ৯, ২০২৬
ফেব্রু ৩, ২০২৪
সেপ্টেম্বর ২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।