এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজ হওয়ার দুই দিন পর মাঠের রাস্তা থেকে ঘাস দিয়ে ঢেকে রাখা অবস্থায় মোঃ রাজা (২৫) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার কামালপুর তালতলা মাঠ থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাজা উপজেলার পিয়ারপুর গ্রামের ঈমান আলী বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে সানাউল্লাহ নামের এক কৃষক মাঠে মরিচ তুলতে যাওয়ার সময় কামালপুর তালতলা মাঠের রাস্তার পাশে কিছু শেয়ালকে একটি মরদেহ টানাটানি করতে দেখেন। মরদেহটি ঘাস দিয়ে ঢেকে রাখা হয়েছিল। বিষয়টি দেখতে পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে দৌলতপুর থানা-পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে মরদেহটি অর্ধগলিত থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ঝিনাইদহ সিআইডি (অপরাধ তদন্ত বিভাগ) টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহের পরিচয় শনাক্ত করে।
এ বিষয়ে পিয়ারপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য জনি জোয়ার্দার জানান, “গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজা হঠাৎ নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে ২৯ সেপ্টেম্বর রাজার বাবা এবং আমি দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ করি। আজ সকালে মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার হলো। এটি স্পষ্টত একটি হত্যাকাণ্ড, আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, “মাঠের মধ্যে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। মরদেহটি বিকৃত হওয়ায় সিআইডি টিমের সহায়তায় পরিচয় নিশ্চিত করা হয়েছে। নিহত যুবক নিখোঁজ থাকা রাজা। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।”
এপ্রিল ৬, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।