বোয়ালমারীতে জি.কে. কিন্ডারগার্টেনে দিনব্যাপী আনন্দ সমাবেশ ও ক্লাস পার্টি অনুষ্ঠিত

এম এম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ
১৪ নভেম্বর, ২০২৬ ৬:৩৮ পিএম
শেয়ার করুন:
বোয়ালমারীতে জি.কে. কিন্ডারগার্টেনে দিনব্যাপী আনন্দ সমাবেশ ও ক্লাস পার্টি অনুষ্ঠিত

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার অন্যতম শিশুশিক্ষা প্রতিষ্ঠান গাজী খোরশেদুজ্জামান কিন্ডারগার্টেনে (জি.কে. কিন্ডারগার্টেন) শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে দিনব্যাপী এক আনন্দ সমাবেশ ও ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বিদ্যালয় চত্বরে এই আয়োজন করা হয়।

বিদ্যালয়ের পরিচালক অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটনের পরিচালনায় সকালে প্রতিটি শ্রেণিকক্ষে কেক কাটার মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। মধ্যাহ্নভোজের পর অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন আনন্দদায়ক খেলাধুলার মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী ইঞ্জিনিয়ার ড. শফিউদ্দিন আহমেদ, বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এ টি এম চুন্নু মিয়া, ‘বোয়ালমারী বার্তা’র সম্পাদক অ্যাডভোকেট কোরবান আলী, রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ শাহীনূর আলম এবং ‘দৈনিক সময়ের প্রত্যাশা’র সম্পাদক মুরসিদ আহমেদ লিটু সিকদার। 

এ ছাড়া স্থানীয় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এম এম জামান, জাকির হোসেন, খান মোস্তাফিজুর রহমান, এস এম রুবেল ও নাগর মিয়া।

বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সাহিদা বেগম, সহকারী প্রধান শিক্ষক শরীফ তাসলিমা, পরিদর্শক শিক্ষক নাসরিন আক্তার, শিক্ষক শহীদুল্লাহ সজীব, সরোজিৎ রাজবংশী, রেহানা সুলতানা, বিলকিস খানম, উৎপল সিকদার, ফজর আলী, লিপিকা মুখার্জী, লাবনী আক্তার, ইমরান হোসেন, সুমন কুমার দাস, জয়ন্ত পাল ও জয়ন্তী কুশারী। এ সময় শিক্ষাকর্মী মিজানুর রহমান, আফরোজা খানম ও শিখা রাণী দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।