এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) দিবাগত রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এই ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন ওই গ্রামের প্রবাসী মনিরের স্ত্রী, তাঁর তিন কন্যা সন্তান এবং তাঁর শ্যালক।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাড়ির ভেতরে পাঁচজনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে, শুক্রবার গভীর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরের ভেতরে ঢুকে এই নারকীয় হত্যাকাণ্ড চালিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, "নিহতদের মধ্যে প্রবাসী মনিরের স্ত্রী ও তিন সন্তান রয়েছেন। এছাড়া আরও একজন পুরুষ রয়েছেন যিনি মনিরের শ্যালক বলে প্রাথমিকভাবে জানা গেছে।"
হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। ওসি আরও জানান, "ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ শুরু করেছে। সিআইডির ফরেনসিক টিমকেও খবর দেওয়া হয়েছে।"
এই লোমহর্ষক হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে আসে। ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটন এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
জুলাই ১৪, ২০২৫
ডিসেম্বর ২৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।