এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন তাম্বুলখানা এলাকায় পুকুরের পানিতে ডুবে আফরোজা বেগম (২৩) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল আনুমানিক সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফরোজা ওই এলাকার বাসিন্দা আমিন শেখের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে আফরোজা বাড়ির পাশের পুকুরঘাটে কাজ করতে যান। একপর্যায়ে তিনি অসাবধানতাবশত পানিতে পড়ে তলিয়ে যান। দীর্ঘক্ষণ ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরঘাটে তাঁর ব্যবহৃত থালাবাসন পড়ে থাকতে দেখে স্বজনদের সন্দেহ হয়। তাৎক্ষণিকভাবে পুকুরে নেমে খোঁজাখুঁজির পর তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
পরে দ্রুত তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে আফরোজাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অক্টোবর ৪, ২০২৫
ফেব্রু ২, ২০২৪
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২২ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ২২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২২ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।