এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির সাজেকের উজোবাজারে অবরোধকারী ও সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর প্রায় দুই ঘণ্টা থেমে থেমে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাজেকে আটকা পড়া সব পর্যটককে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার জানান, সাজেকের উজোবাজার এলাকায় অবরোধকারীরা সড়ক অবরোধ করে অবস্থান নেওয়ায় বহু পর্যটক সেখানে আটকা পড়েন। পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবরোধকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। কিন্তু তারা সড়ক না ছেড়ে উল্টো নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে সেনাবাহিনী ও পুলিশের কয়েকজন সদস্য আহত হন।
তিনি আরও জানান, একপর্যায়ে অবরোধকারীদের সাথে থাকা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে আইনশৃঙ্খলা বাহিনীও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। ফলে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে।
পরিস্থিতি সম্পর্কে পুলিশ সুপার বলেন, প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনী। বর্তমানে উজোবাজার এলাকা পুরোপুরি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিবেশ শান্ত রয়েছে। আটকা পড়া সব পর্যটক নিরাপদে সাজেক ত্যাগ করেছেন।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সেপ্টেম্বর ২১, ২০২৬
অক্টোবর ৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৩ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।