মুফতি আমির হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল

অনলাইন ডেস্কঃ
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৪০ পিএম
শেয়ার করুন:
মুফতি আমির হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া শহরের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক পাঁচ রাস্তার মোড়ের শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। 

পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মহিলা দলের নেত্রীরা মুফতি আমির হামজার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। 

সমাবেশে বক্তারা বলেন, “একজন সম্মানিত নারী জনপ্রতিনিধিকে নিয়ে এমন অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তারা এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা।

উক্ত প্রতিবাদ মিছিলে কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীসহ সংগঠনটির জেলা ও শহর পর্যায়ের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।