এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গাজীপুর সদর উপজেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ভাড়া বাড়ির ৪৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা মেম্বারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় দলিল লেখক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের আধাপাকা একটি ভাড়া বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে রাজেন্দ্রপুর ও মাওনা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বাড়িটির ৪৫টি কক্ষ এবং তাতে থাকা মূল্যবান আসবাবপত্র পুড়ে নিঃশেষ হয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, বসতবাড়িটির প্রবেশের রাস্তাটি বেশ সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে চরম বেগ পেতে হয়। ফলে আগুন নেভানোর কাজ শুরু করতে বিলম্ব হয় এবং ক্ষয়ক্ষতির মাত্রা বাড়ে।
রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু সায়েম বলেন, “খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সেপ্টেম্বর ১৪, ২০২৬
সেপ্টেম্বর ১৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুমিল্লা | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।