এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দলটির অভ্যন্তরীণ দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত)-সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জমজম টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় জমজম টাওয়ার এলাকা থেকে আনন্দ মিছিল বের করার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল বিএনপির একপক্ষের। কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই সেখানে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এ সময় অপর পক্ষের কয়েকজন অনুসারী সেখানে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত চোখে আঘাতপ্রাপ্ত হন। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের আরও অন্তত নয়জন নেতাকর্মী আহত হন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ জানান, দুপক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয়। পরিস্থিতি শান্ত করার সময় পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত চোখে আঘাত পান। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে।
অক্টোবর ১৫, ২০২৬
সেপ্টেম্বর ১৭, ২০২৬
সেপ্টেম্বর ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।