এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থিত তিন নেতার মাজারের পাশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মেট্রোরেলের ৫২৭ নম্বর পিলারের নিচে এ বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, তিন নেতার মাজারের পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এর আগে একই দিন সন্ধ্যায় ও রাতে রাজধানীর আরও দুটি ব্যস্ত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা আনুমানিক ৭টা ৩৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একাধিক ককটেল বিস্ফোরিত হয়। এর কিছু সময় পর, রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশনের একটি প্ল্যাটফর্মেও আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাজধানীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম স্থানগুলোতে পরপর এমন বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
জানু ৪, ২০২৬
নভেম্বর ১১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফুটবল | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ২১ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২১ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।