বেরুইল-পলিতা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত

বিশ্বজিৎ সিংহ রায়, স্টাফ রিপোর্টার, মাগুরাঃ
৫ নভেম্বর, ২০২৬ ৫:৫২ পিএম
শেয়ার করুন:
বেরুইল-পলিতা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত

মাগুরা সদর উপজেলার ১১ নম্বর বেরুইল-পলিতা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের সদস্যদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় সভা ও প্রীতি মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে ইউনিয়নের খাড়াপাড়ায় এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গোলাম আকবর শেখ। সভায় ইউনিয়নের নয়টি ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন মাস্টার ছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গোলাম মাওলা এবং ইউপি সদস্য সিরাজুল ইসলাম। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি বাবলু মোল্লা ও ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি চন্দন কুমার ভট্টাচার্যসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

সভাপতির বক্তব্যে মো. গোলাম আকবর শেখ বলেন, “ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই নেতাকর্মীদের সঙ্গে একত্রিত হয়ে এমন একটি মধ্যাহ্নভোজ আয়োজনের প্রতিশ্রুতি আমার ছিল। নানা কারণে এতদিন তা পূরণ করতে না পারলেও আজ সবাইকে সঙ্গে নিয়ে সেই কথা রাখতে পেরে আমি আনন্দিত।”

সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন মাস্টার বলেন, “আগামী দিনেও আমি ইউনিয়নের আপামর জনসাধারণের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যেতে চাই।” এ সময় তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের সম্মানে এক প্রীতি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।