এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে তাঁর পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়, যা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া একটি রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে তীব্র বিতর্কের মুখে পড়েন এই কর্মকর্তা।
গত ১ নভেম্বর ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় রাজধানীর ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মসিউর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এটা হাদিস, হাদিস। এটা একটি শাশ্বত বাণী।’
বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, ‘আমার আগে আমরা, সবার আগে দেশ—এ কথা কে অস্বীকার করতে পারে? আমাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে থাকব, আর সবার আগে থাকবে দেশ। হুজুররা বললে এটা হাদিস হয়ে যেত। ওনার মুখে দাড়ি নেই, টুপি পরেন না, এজন্য হাদিস হয়নি! তবে এটি হাদিসের মতোই শাশ্বত বাণী। এ কথা বললে অনেকে ভাবতে পারেন, পরবর্তী পোস্টিংয়ের জন্য আমি তেল মারছি।’
রাজনৈতিক স্লোগানকে ধর্মীয় বাণীর (হাদিস) সঙ্গে তুলনা করার ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এই ঘটনার পরই তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার সিদ্ধান্ত নেয় সরকার।
অক্টোবর ৩১, ২০২৬
অক্টোবর ১৪, ২০২৬
অক্টোবর ২৬, ২০২৬
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বান্দরবান | ৪ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।