ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের কারাতে প্রশিক্ষণের শুভ উদ্বোধন

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৪ নভেম্বর, ২০২৬ ১১:০৮ এএম
শেয়ার করুন:
ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের কারাতে প্রশিক্ষণের শুভ উদ্বোধন

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মরক্ষা এবং নেতৃত্বের গুণাবলি অর্জনের লক্ষ্যে ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজে কারাতে প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান বিন মুহাম্মাদ আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমান সময়ে শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি আত্মরক্ষার কৌশল জানা অত্যন্ত জরুরি। নিয়মিত কারাতে অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে গভীর শৃঙ্খলাবোধ, মানসিক একাগ্রতা, আত্মবিশ্বাস ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা তৈরি হবে। পাশাপাশি এটি তাদের মাঝে নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। 

প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সাথে এই কারাতে প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।