এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পেশাগত ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুরে সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ দলিল লেখক সমিতি (বাদলেস)। আগামী ১৯ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দলিল লেখক সমিতি ফরিদপুর জেলা ও সদর উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, সমাবেশে দলিল লেখকদের পেশাগত সুযোগ-সুবিধা ও সুরক্ষা নিশ্চিত করাসহ ৭ দফা দাবি বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরবেন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। পাশাপাশি দাবি আদায়ে ভবিষ্যৎ রূপরেখা ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হবে।
সমাবেশে ফরিদপুর জেলা ও সদর উপজেলার আওতাধীন সকল দলিল লেখক ও সংশ্লিষ্টদের অংশ নেওয়ার কথা রয়েছে।
এদিকে সমাবেশটি শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে সফল করতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে প্রেসক্লাব প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য সংগঠনের জেলা ও সদর উপজেলা শাখার পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বাংলাদেশ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।