সদরপুরে আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনস্টিটিউটে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩৪ পিএম
শেয়ার করুন:
সদরপুরে আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনস্টিটিউটে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন। একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে অভিভাবকদের ভূমিকা ও করণীয় নিয়ে বিশদ আলোচনা করা হয়। 

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট মো. তুহিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান (বদু)। প্রধান শিক্ষক মাজেদা সুলতানার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির সদস্যসচিব তরিকুল ইসলাম (কবির মোল্লা), বিশিষ্ট সমাজসেবক ও স্পেন প্রবাসী মো. সরোয়ার হোসাইন এবং আজহারুল ইসলাম (বাদশা)। 

অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের এই সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, "আজকের এই অর্জন আগামী দিনের বৃহত্তর সাফল্যের ভিত্তি। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক গুণাবলিসম্পন্ন দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।" 

অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবক ও স্পেন প্রবাসী মো. সরোয়ার হোসাইন। তিনি প্রতি বছর এই বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের নিয়মিত সম্মাননা প্রদানের মাধ্যমে পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

উক্ত সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সংবর্ধিত শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।