এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার পশ্চিম রামনগর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে ১০টি নতুন সিলিং ফ্যান অনুদান দিয়েছে ‘সদরপুর উপজেলা প্রবাসী ফোরাম’। সম্প্রতি বিদ্যালয়টির সবকটি শ্রেণিকক্ষের ফ্যান চুরি হয়ে যাওয়ায় তীব্র গরমে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছিল। শিক্ষার্থীদের স্বাভাবিক ও আরামদায়ক পরিবেশে পাঠগ্রহণ নিশ্চিত করতে ফোরামের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান শিক্ষক কহিনুর আক্তারের হাতে ফ্যানগুলো তুলে দেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু।
জানা গেছে, ফরিদপুর-৪ আসনের সাবেক সাংসদ শহিদুল ইসলাম খান বাবুলের নির্দেশনায় এবং জাতীয়তাবাদী কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও সদরপুর জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের প্রধান উপদেষ্টা আলমগীর কবিরের সার্বিক সহযোগিতায় এই অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী আবু সেলিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার হাওলাদার ও মো. বাচ্চু বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদ সজল, যুগ্ম আহ্বায়ক সাবিদুর রহমান এবং উপজেলা যুবদল নেতা তুষার আহমেদসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী বদরুজ্জামান বদু বলেন, "শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি জাতিকে সমৃদ্ধ করতে হলে শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে তা পর্যায়ক্রমে সমাধান করাই আমাদের লক্ষ্য। যাতে নতুন প্রজন্ম উপযুক্ত পরিবেশে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশের নেতৃত্ব দিতে পারে।" তিনি শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষক ও অভিভাবকসহ সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, সদরপুর জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম দীর্ঘদিন ধরে এলাকায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
ফেব্রু ৩, ২০২৬
সেপ্টেম্বর ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।