এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ বিশেষ অভিযানে মোঃ ইউনুছ মোল্যা (৬৫) ও ইউসুফ মাতুব্বর (৭০) নামক আওয়ামীলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ও মোঃ ইউনুছ মোল্যা (৬৫) বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউসুফ মাতুব্বর (৭০) ভাওয়াল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। গতকাল বুধবার রাতে ফুলবাড়িয়া এলাকা থেকে ইউনুছ মোল্যাকে ও বৃহস্পতিবার সকালে সালথা বাজার এলাকা থেকে ইউসুফ মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১লা জানুয়ারী) দুপুরে তাদেরকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত ইউনুছ মোল্যা উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত পাচু মোল্যার ছেলে এবং ইউসুফ মোল্যা ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামের বাসিন্দা।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ নামক বিশেষ অভিযান পরিচলনা করে আওয়ামী লীগের দুই নেতা ইউনুছ মোল্যা ও ইউসুফ মাতুব্বরকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
জুলাই ২২, ২০২৫
মার্চ ১৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।