এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসন থেকে বিজয়ী বিএনপি প্রার্থী এস.এম.রেজাউল ইসলাম রেজু সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত একই আসনের পরাজিত প্রার্থী মোঃ খবিরুল ইসলামের সঙ্গে।
নির্বাচনের পর এমন সৌহার্দ্যপূর্ণ এই সাক্ষাৎ স্থানীয় রাজনীতিতে ইতিবাচক বার্তা বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সাক্ষাৎকালে দুই নেতা আন্তরিক পরিবেশে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং সৌজন্যতার অংশ হিসেবে একে অপরকে মিষ্টিমুখ করান। আলোচনায় তারা গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং এলাকার সামগ্রিক উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যক্তিগত সম্পর্ক ও সৌজন্যবোধ অটুট রাখা এই সংস্কৃতিই সুস্থ রাজনীতির পরিচয় বহন করে বলে মনে করছেন সচেতন মহল। তারা বলছেন, এ ধরনের আচরণ রাজনৈতিক সৌন্দর্য ও সহনশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত, যা ভবিষ্যতে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গঠনে সহায়ক ভূমিকা রাখবে।
এপ্রিল ৪, ২০২৬
আগস্ট ৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।