ফরিদপুরের সালথায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল ফের গ্রেপ্তার

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
১৩ নভেম্বর, ২০২৬ ৪:২২ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরের সালথায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল ফের গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েলকে (৩৪) আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ভাওয়াল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাকিবুল হাসান জুয়েল ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ওহাব মাতুব্বরের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ভাওয়াল এলাকায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাকিবুল হাসান জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে ২০২৬ সালের ১৭ মার্চ সকালে সালথা সদর বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছিল। পরবর্তী সময়ে তিনি জামিনে মুক্তি পান। জামিনে মুক্ত থাকার পর এবার পুনরায় তাঁকে গ্রেপ্তার করল পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।