এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর প্রেসক্লাবে শাহ মল্লিকদী এলাকার বাসীদের আয়োজনে বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১ টায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভাঙ্গা উপজেলার শাহ মল্লিকদী গ্রামের আবুল ফয়সাল মোল্লা (যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসামি) এবং আরাফাত মনি মোল্লা (যিনি যুবলীগের সাধারণ সম্পাদক আলগি ইউনিয়ন) এর বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, খুনি, ভূমিদস্যু, মাদক কারবারি, সামাজিক নিয়ন্ত্রণ এবং আগ্নেয়াস্ত্র দ্বারা প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তোলা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগীরা অভিযুক্তদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড এবং তাদের উপর চলমান অত্যাচারের বিষয়ে বিস্তারিত বর্ণনা করেন। তারা বলেন, "এই ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত, এবং বিভিন্ন সময় আমাদের উপর অত্যাচার ও নির্যাতন করছে। আমরা তাদের অত্যাচারে অতিষ্ঠ।"
লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ রুবেল মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন ভুক্তভোগী মোসাম্মৎ নীলা বেগম, কামরুন নাহার, ইলিয়াস মুন্সী, মোঃ জাহিদ মোল্লা, পারভেজ মোল্লা, তৈয়ব মুন্সী, সাখাওয়াত মোল্লা, দেলোয়ার মুন্সী, মোঃ আমির আলী (কারি সাহেব)।
সংবাদ সম্মেলন থেকে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার এবং তাদের বিচার দাবি করা হয়। সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।
এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মার্চ ৭, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।