এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় প্রকাশ্য দিবালোকে এক দুঃসাহসিক চুরির ঘটনায় জড়িত দুই চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ রবিবার (১৭ মে) দুপুরে উপজেলার ভাষানচর ও সতেররশি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের মেছের ডাঙ্গী গ্রামের রব শেখের পুত্র জাকির হোসেন (৩৫) এবং নগরকান্দা থানার আমিন মিয়া (২৫)। জানা গেছে, আমিন মিয়ার মা সদরপুর এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ৯ মে দুপুরে সদর ইউনিয়নের সতেররশি মধ্যপাড়া গ্রামের প্রবাসী সুরুজ মোল্যা ও তার স্ত্রী রুমা আক্তার পাশের গ্রামে একটি বিয়ের দাওয়াতে যান। আড়াইটার দিকে তারা বাড়ি ফিরে দেখেন ঘরের দরজার তালা ভাঙা। চোরচক্র ঘরের ভেতরের আলমারি ও শোকেস ভেঙে মূল্যবান মালামাল ও একটি নকিয়া বাটন মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এই চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
চুরি হওয়া ওই মোবাইলের সূত্র ধরে আজ রবিবার দুপুরে আমিনের সন্ধান পান প্রবাসী সুরুজ মোল্যা। স্থানীয়রা আমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির কথা স্বীকার করে এবং তার সহযোগী জাকিরের নাম প্রকাশ করে। পরবর্তীতে আমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে জাকির হোসেনকেও তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় উত্তেজিত জনতা তাদের উত্তম-মাধ্যম দিয়ে থানা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান ও এসআই কাজী মিনারুল ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের উদ্ধার করে থানায় নিয়ে যান।
এ বিষয়ে এসআই কাজী মিনারুল জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে আগেও একাধিক চুরির মামলা রয়েছে বলে তিনি জানান।
মার্চ ২১, ২০২৪
ফেব্রু ২, ২০২৪
ফেব্রু ৭, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১ জুলাই, ২০২৬
শিক্ষা | ১ জুলাই, ২০২৬
জাতীয় | ১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।