এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (আরসিআইপি)-এর আওতায় 'গ্রামীণ সরকারের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ' বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), আত্রাই-এর আয়োজনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলজিইডি নওগাঁর নির্বাহী প্রকৌশলী মো. বদরুদ্দোজা। কর্মশালায় মূল আলোচক হিসেবে উপস্থিত থেকে গ্রামীণ সড়ক নেটওয়ার্কের বিভিন্ন কারিগরি দিক তুলে ধরেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস এক্সপার্ট এ.এস.এম. আলভি রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই সড়ক যোগাযোগের কোনো বিকল্প নেই। আধুনিক জিআইএস প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে উপজেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কগুলো চিহ্নিত করে সেগুলোর অগ্রাধিকার নির্ধারণ এবং মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা সম্ভব হলে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান বহুগুণ বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম, ইউপি চেয়ারম্যান মো. সম্রাট হোসেন, মো. নাজিমুদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাগণ। সমগ্র কর্মসূচির পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছে 'বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড'।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।