এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর বনানীর একটি বাসা থেকে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আফতাব অটোমোবাইলসের পরিচালক মো. সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (২৪ জুন) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে বনানীর ওই বাসাটি ঘেরাও করে রাখে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। এ অভিযানে তাদের সহযোগিতা করে বনানী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালে নাভানা গ্রুপ ও আফতাব অটোমোবাইলসের শ্রমিকদের বকেয়া পাওনা আদায়ের দাবিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা করা হয় (মামলা নম্বর- ১৫৯)। ওই মামলায় সাজেদুল ইসলাম শুভ্রর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার অভিযানের বিষয়ে ডিএমপির বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ রাতে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে বনানীতে অভিযান চালায়। অভিযান শেষে তাকে গ্রেপ্তার করার খবর তিনি নিশ্চিত হয়েছেন।
এদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) উপ-পরিদর্শক (এসআই) আফরোজা খানম জানান, নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তারের বিষয়টি তারা জানতে পেরেছেন। তবে অভিযানের দায়িত্বে থাকা দলটি তখনো আসামিকে নিয়ে থানায় এসে পৌঁছায়নি।
নাম প্রকাশ না করার শর্তে অভিযানে অংশ নেওয়া এক পুলিশ কর্মকর্তা জানান, বনানীর ওই বাসার সামনে পুলিশ প্রায় ৩ ঘণ্টারও বেশি সময় অবস্থান করলেও প্রথমে ভবনের ভেতরে প্রবেশ করতে পারছিল না। সাজেদুল ইসলাম শুভ্রর গাড়িচালক ও দেহরক্ষীরা পুলিশ সদস্যদের কাজে বাধা দেয় এবং উশৃঙ্খল আচরণ করে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে গ্রেপ্তার করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।