রাজধানীতে ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাদের নির্দেশের কথা জানাল পুলিশ

অনলাইন ডেস্কঃ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ২:১০ পিএম
শেয়ার করুন:
রাজধানীতে ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাদের নির্দেশের কথা জানাল পুলিশ

জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা ঘটানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

আজ রোববার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোল্লা মো. শাহীন এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ডিসি মোল্লা মো. শাহীন জানান, গত বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার তদন্তে নেমে রায়হান নামে বংশাল ইউনিট আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জনমনে ভয়ভীতি সঞ্চার করতে দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের নির্দেশেই এসব বিস্ফোরণ ঘটানো হচ্ছিল। 

তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া রায়হানের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসা তল্লাশি করে অবিস্ফোরিত চারটি ককটেল উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যানুযায়ী অভিযান চালিয়ে ঘটনায় জড়িত আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের এই কর্মকর্তা উল্লেখ করেন, গত দুই দিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের যেসব নাশকতামূলক ঘটনা ঘটছে, তার পেছনে আওয়ামী লীগের সক্রিয় সম্পৃক্ততা পাওয়া গেছে। নাশকতা প্রতিরোধে ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।