এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম। তিনি জানান, ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের কয়েকটি দল কাজ করছে। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুব দ্রুতই এ বিষয়ে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিম গত শুক্রবার সকালে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজের একদিন পর শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন পশ্চিম সানন্দা এলাকার একটি পাহাড়ি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে রোববার সকালে দুই দফা জানাজা শেষে অপ্রতিমকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার প্রথম জানাজা এবং বেলা ১১টায় কোটবাড়ির গন্ধমতি এলাকায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গন্ধমতিতে নিজ বাসার পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়। একমাত্র সন্তানকে হারিয়ে ভেঙে পড়া বাবা-মায়ের আহাজারিতে এ সময় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
আগস্ট ২৪, ২০২৬
সেপ্টেম্বর ১৩, ২০২৬
সেপ্টেম্বর ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
সারাদেশ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২১ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।