এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিশিয়াল ফেসবুক পেজে বিরোধী দলের লংমার্চ সংক্রান্ত পোস্ট দেওয়ায় খন্দকার জালাল উদ্দীন মাহমুদ নামে এক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। প্রত্যাহার হওয়া কর্মকর্তা দীর্ঘদিন ধরে জিএমপি কমিশনারের ভারপ্রাপ্ত স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিরোধী দলের লংমার্চ উপলক্ষে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড়ে একটি পথসভার আয়োজন করা হয়। সকাল ১০টায় অনুষ্ঠিত ওই পথসভায় বিরোধী জোটের নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন।
কর্মসূচিকে কেন্দ্র করে জিএমপির পক্ষ থেকে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সভাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। পথসভা শেষ হওয়ার পর জিএমপির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে বিরোধী দলের লংমার্চের গন্তব্য ও রাজনৈতিক বিভিন্ন দাবির বিবরণ তুলে ধরা হয়।
এ ছাড়া পোস্টে উল্লেখ করা হয়েছিল—সকাল ৯টায় লংমার্চটি জিএমপি এলাকায় প্রবেশ করে এবং ভোগড়া বাইপাসে সংক্ষিপ্ত বক্তব্য শেষে শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগ করে। এতে আনুমানিক ৮ থেকে ১০ হাজার মানুষের জনসমাগম হয়। এছাড়া জিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টিও উল্লেখ করা হয়।
সরকারি একটি বাহিনীর অফিশিয়াল পেজে বিরোধী দলের কর্মসূচির দাবিনামা ও বিবরণ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। বিশেষ করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা বিষয়টির তীব্র সমালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানান।
বিতর্কের মুখে জিএমপির ফেসবুক পেজ থেকে পোস্টটি প্রথমে সংশোধন এবং পরবর্তীতে পুরোপুরি মুছে (ডিলিট) ফেলা হয়। এরপরই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জালাল উদ্দীন মাহমুদকে প্রত্যাহার ও শোকজ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জিএমপির উপপুলিশ কমিশনার মো. জাহিদ হোসেন ভূঞা জানান, ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ার কারণেই ভারপ্রাপ্ত স্টাফ অফিসারকে প্রত্যাহার করে হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে।
আগস্ট ২৪, ২০২৬
সেপ্টেম্বর ২০, ২০২৬
সেপ্টেম্বর ৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
সারাদেশ | ২১ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২১ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।