বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

অনলাইন ডেস্কঃ
১১ অক্টোবর, ২০২৬ ১২:৩২ পিএম
শেয়ার করুন:
বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে অপর ভাইয়েরও করুণ মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে হৃদয়বিদারক এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—মুয়াজ (৭) ও আরাফাত (৬)। তারা কাওয়ালীকান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল দুই ভাই। এ সময় অসাবধানতাবশত একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। বিষয়টি দেখে অপর ভাই তাকে ছাড়িয়ে নিতে গেলে সে-ও বিদ্যুতায়িত হয়।

তাদের চিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত ছুটে এসে দুজনকে উদ্ধার করেন। পরে গুরুতর অবস্থায় তাদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। একসাথে দুই নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।