এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নরসিংদীর মনোহরদীতে একটি পুরনো পুকুরে ‘জলপরী’ দেখা গেছে—এমন কাল্পনিক গুজবে গত পাঁচ দিন ধরে ভিড় জমিয়েছিল হাজারো উৎসুক জনতা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর তৈরি হয় নানা চটকদার গল্প। তবে শেষ পর্যন্ত প্রশাসনের উপস্থিতিতে পুকুরে জাল ফেলে তল্লাশি চালাতেই উন্মোচিত হলো সত্য; তথাকথিত সেই ‘জলপরী’ আসলে পুকুরে চাষ করা সিলভার কার্প মাছ!
স্থানীয় সূত্রে জানা গেছে, মনোহরদী উপজেলার একদরিয়া ইউনিয়নের আলালপুর গ্রামের বাসিন্দা কবির আহমেদ ভূঁইয়ার (৪৫) প্রায় ২০০ বছরের পুরনো একটি পারিবারিক পুকুর রয়েছে। পুকুরটিতে নিয়মিত সিলভার কার্পসহ বিভিন্ন দেশি প্রজাতির মাছ চাষ করা হয়। কয়েক দিন আগে পুকুরে সিলভার কার্প মাছগুলো একসঙ্গে ঝাঁক বেঁধে সাঁতার কাটছিল। সেই দৃশ্যকে কেন্দ্র করে কিছু অতিউৎসাহী ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জলপরী দেখা গেছে’ বলে গুজব ছড়িয়ে দেয়।
এরপর থেকেই প্রতিদিন আশপাশের এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ পুকুরপাড়ে এসে ভিড় জমাতে শুরু করেন। কেউ কেউ ঘটনাটিকে ঘিরে উদ্ভট সব কল্পকাহিনী তৈরি করে ইন্টারনেটে প্রচার করতে থাকেন।
পুকুরের মালিক কবির আহমেদ ভূঁইয়া জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন অপপ্রচারের কারণে তাঁদের পরিবার চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। প্রতিদিন মানুষের অযাচিত ভিড়ের কারণে পুকুরের মাছ চাষের স্বাভাবিক পরিবেশও নষ্ট হচ্ছিল। পরিস্থিতির সমাধান পেতে তিনি প্রশাসনের সহযোগিতা চান।
অবশেষে গত মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের সহায়তায় পুরো পুকুরে জাল ফেলে বিশেষ তল্লাশি চালানো হয়। স্থানীয় উৎসুক জনতার উপস্থিতিতে টানা জালে সিলভার কার্প মাছ ছাড়া অস্বাভাবিক বা অলৌকিক কোনো কিছুরই অস্তিত্ব পাওয়া যায়নি। এতে অবসান ঘটে টানা পাঁচ দিনের গুজবের।
এ বিষয়ে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান বলেন, “মঙ্গলবার বিকেলে প্রশাসনের উপস্থিতিতে পুকুরে বড় জাল ফেলে তল্লাশি চালানো হয়। সেখানে চাষ করা মাছ ছাড়া অন্য কোনো কিছুই মেলেনি। কিছু ভুঁইফোড় মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল।”
ইউএনও আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের সচেতন করা হয়েছে এবং যাচাই-বাছাই ছাড়া গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। ভবিষ্যতে কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সেপ্টেম্বর ১০, ২০২৬
সেপ্টেম্বর ২, ২০২৬
সেপ্টেম্বর ১৭, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
বলিউড | ৭ অক্টোবর, ২০২৬
রাজধানী | ৭ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৭ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।