এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুরে ইউনিয়ন বিএনপি কার্যালয় ও একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ১৫৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. এনামুল হক লিটন বাদী হয়ে নাজিরপুর থানায় এ মামলাটি করেন।
আজ বুধবার দুপুরে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। থানা সূত্রে জানা গেছে, গত ২২ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন খান (৬০), সাবেক মন্ত্রীর ছোট ভাই ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম নুরে আলম সিদ্দিকী শাহীন, মন্ত্রীর মেজ ভাই ও উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, শাঁখারীকাঠী ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন সজল, মাটিভাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বুলু, দেউলবাড়ি ইউপির সাবেক চেয়ারম্যান ওয়ালিউল্লাহ, আওয়ামী লীগ নেতা সুমন মন্ডল মিঠু ও টিপু সুলতান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা দীপ্তিষ হালদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্ঝন কান্তি বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হাসান ডালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল বেপারী ও জাকির খান এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন শেখ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর (রোববার) দুপুর আনুমানিক আড়াইটার দিকে নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝনঝনিয়া টাওয়ার মোড় এলাকায় অবস্থিত মালিখালী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা চালানো হয়। অভিযোগ করা হয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র, পেট্রোল বোমা, ককটেল, রামদা, বঁটিদা, লোহার রড ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে কার্যালয়টিতে হামলা চালায়। সন্ত্রাসীরা কার্যালয় ও সংলগ্ন দোকানপাটে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এ সময় মুহুর্মুহু গুলিবর্ষণ ও বোমাবাজির মাধ্যমে পুরো এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করা হয়।
এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ তৎপর রয়েছে।
এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এজাহারনামীয় আসামিসহ ঘটনার সঙ্গে জড়িত দোষীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।"
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাঙ্গামাটি | ২৫ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ নভেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।