এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলা সদরের সরকারি মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান দুলালের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু হাসান খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দীন রানা, নাজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজী, ইয়াহিয়া খান, টিপু হাজরা, শফিকুল ইসলাম সাফিক, তাওহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ লিলন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম এম মাজেদুল কবীর রাসেল, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ফরাজী, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান শরীফ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামীম হাসান ও সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তাওহীদুল ইসলাম ও এস এম মেহেদী হাসান।
দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।