এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় সনাতন ধর্মাবলম্বী একটি পরিবার ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পরিবারের সদস্যরা স্থানীয় মসজিদের ইমাম ও নোটারি পাবলিকের মাধ্যমে কালিমা পাঠ করে ধর্মান্তরিত হন।
জানা গেছে, ভান্ডারিয়া পৌর শহরের গাজীপুর গ্রামের অনিল দত্ত, তার স্ত্রী এবং বড় ছেলে সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। অনিল দত্তের নতুন নাম রাখা হয়েছে আব্দুর রহমান, তার স্ত্রীর নাম ফাতিমা এবং বড় ছেলের নাম রাখা হয়েছে নুর-নবী। এর আগে, ২০২২ সালে অনিল দত্তের ছোট ছেলে গৌতম দত্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করে নূর-মোহাম্মদ রাখেন। সেই থেকেই পরিবারে ইসলাম ধর্মের প্রতি আগ্রহ জন্মে।
গত ১৮ জুন (বুধবার), আনুষ্ঠানিকভাবে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন নোটারি পাবলিক ও স্থানীয় মসজিদের ইমামের উপস্থিতিতে পরিবারটির বাকি সদস্যরা ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ সময় প্রয়োজনীয় হলফনামাও সম্পাদন করা হয়।
ছোট ছেলে নূর-মোহাম্মদ বলেন, "ছোটবেলা থেকেই মুসলিম বন্ধুদের সঙ্গে চলাফেরা করতাম, ইসলাম ধর্মের আদর্শ, নিয়মকানুন, ইসলামী সংগীত ও ওয়াজ আমাকে মুগ্ধ করত। ইসলাম ধর্মের প্রতি ভালোবাসা থেকেই আমি প্রথম ধর্ম গ্রহণ করি। পরে আমার পরিবারকে অনুপ্রাণিত করি। এখন আমরা সবাই মুসলমান হিসেবে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কাটাতে চাই।"
এ বিষয়ে আদালতের আইনজীবী রফিকুল ইসলাম জানান, "নও-মুসলিম আব্দুর রহমান, তার স্ত্রী ও সন্তান যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন। আদালতে তারা হলফনামা প্রদান করেছেন এবং কালিমা পাঠ করেছেন। বর্তমানে তারা মুসলিম হিসেবে ধর্মীয় অনুশাসন মেনে চলছেন।"
ইতোমধ্যে স্থানীয় মুসলিমদের কাছ থেকেও এই পরিবারটি ধর্মান্তরিত হওয়ার পর প্রয়োজনীয় সহযোগিতা ও সহানুভূতি পাচ্ছেন বলেও জানা গেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
নওগাঁ | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।